1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের কুমিল্লায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কৃষিমন্ত্রীর দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীনতা দিবসে জাতীয় স্টেডিয়ামে কুচকাওয়াজ হচ্ছে না

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১১৬ বার দেখা হয়েছে

 

 

অনলাইন ডেস্ক

এবারের স্বাধীনতা দিবসেও জাতীয় স্টেডিয়ামে কুচকাওয়াজ হচ্ছে না। স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ না হওয়ায় সেখানে কুচকাওয়াজ হচ্ছে না বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়। তার আগে বিজয় দিবসের মতো স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজ হচ্ছে না বলে জানান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। রোজার ঈদ ও স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা প্রস্তুতি সভা শেষে তিনি এ কথা বলেন। সভা শেষে স্বরাষ্ট্র সচিব নাসিমুল বলেন, আপনারা জানেন যে, রমজান চলছে, ঈদের ছুটি পড়ছে এই সময়ে এবং ২৬শে মার্চ-এই তিনটা একসঙ্গে পড়েছে। আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। এর সঙ্গে নির্ধারিত সময়ে পোশাক শ্রমিকদের পাওনা পরিশোধে ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা জানান তিনি। ২৬শে মার্চে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা? সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিমুল বলেন, ‘নিরাপত্তা ঝুঁকি তো দেখতেছি না আমি।’ স্বরাষ্ট্র সচিবের কাছে জানতে চাওয়া হয়, ১৬ই ডিসেম্বরে তো কুচকাওয়াজ হয়নি, ২৬শে মার্চে হবে? তখন নাসিমুল বলেন, এইবারও হচ্ছে না। সচিব বলেন, নরমালি গতবার যেমন হয়নি, এবারো হচ্ছে না। প্রধান উপদেষ্টা বলেছেন, ওয়ার ফুটিংয়ে আছি, আমরা আনন্দ করার মেজাজে নাই।

ওদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় বলা হয়, স্বাধীনতা দিবসে এ বছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয়। জাতীয় স্টেডিয়াম, ঢাকার সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের ন্যায় এ বছরো ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদার সাথে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সকল জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026