1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

উত্তর মেসিডোনিয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ৫১ জন নিহত, বহু আহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৪১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

উত্তর মেসিডোনিয়ায় একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫১ জন নিহত ও ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। রোববার (১৬ মার্চ) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, এদিন সকালের দিকে রাজধানী স্কোপজে থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) পূর্বে অবস্থিত কোচানির পালস ক্লাবে আগুন লাগে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ফুটেজে দেখা গেছে, ভবনটি আগুনে পুড়ে যাচ্ছে ও আকাশে ধোঁয়া উড়ছে।

দেশটিতে জনপ্রিয় হিপ-হপ এডিএন ব্যান্ডের একটি পরিবেশনার সময় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন লাগার কয়েক ঘণ্টা পরেও সেখানে ধোঁয়া উড়তে দেখা যায়।

কনসার্টে প্রায় এক হাজার ৫০০ জন উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগুন আতশবাজি যন্ত্র ব্যবহারের কারণে লেগে থাকতে পারে। আগুন দ্রত ছড়িয়ে পড়ায় এক পর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। -সূত্র: বিবিসি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026