1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ২৩

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৫৭ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের জাহাজগুলোতে হামলার হুমকির পর ইয়েমেনের হুথিদের ওপর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

হুথি-সম্পর্কিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় সাদা শহরে নিহতের সংখ্যা ছয় থেকে বেড়ে ১০ হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। নিহতদের মধ্যে চারটি শিশু ও এক নারী রয়েছেন।

এদিকে, ইয়েমেনের রাজধানী সানায়াতেও ১৩ জন নিহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্কিন হামলায় মোট ২৩ জন নিহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, লোহিত সাগরের জাহাজে হামলার জন্য ‘নরক বৃষ্টি নামবে’।

অপরদিকে, হুথি মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে লোহিত সাগরে শিপিং কার্যক্রমের হুমকিকে অতিরঞ্জিত করছে, যাতে তারা জনমতকে প্রভাবিত করতে পারে।

হুথি রাজনৈতিক ব্যুরো এক বিবৃতিতে বলেছে, ‘আমেরিকার এই কাপুরুষোচিত আগ্রাসন আমাদের ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর নীতিকে পরিবর্তন করবে না।’

তারা আরও জানিয়েছে, ‘এই হামলার পাল্টা জবাব দেওয়া হবে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের সংঘাতের জন্য প্রস্তুত।’

এদিকে, বেইত লাহিয়াতে হামলা চালিয়ে সাংবাদিক ও ত্রাণকর্মীসহ অন্তত ৯ জনকে হত্যা করেছে ইসরায়েল, যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত ৪৮ হাজার ৫৪৩ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১১ হাজার ৯৮১ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুসারে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের নিয়ে মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026