1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সংস্কার কার্যক্রম চলছে: বাণিজ্যমন্ত্রী বিদেশি এয়ারলাইনস ও ট্যুর অপারেটরদের বৈদেশিক মুদ্রা লেনদেনে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা পরিহার ও কাজের মান নিশ্চিত করার নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর ৭ জুন বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন এয়ার এশিয়া ও এয়ারবাসের মধ্যে ১৯০০ কোটি ডলারের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর এক মাসে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩০ জন কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা জুলাইয়ের মধ্যে প্রাথমিক শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও জুতা বিতরণ: প্রতিমন্ত্রী বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা কূটনৈতিক উপায়ে সংকট সমাধানে ইরানের প্রস্তুতির বার্তা; অধিকার রক্ষায় অনড় পেজেশকিয়ান ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন, মরদেহ দেশে পৌঁছাবে শনিবার

রোজায় দুশ্চিন্তা গ্যাস-বিদ্যুতে শঙ্কা তীব্র লোডশেডিংয়ের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১১৫ বার দেখা হয়েছে

রমজানে এবার গ্যাস ও বিদ্যুতের সংকটে গ্রাহকদের ভুগতে হতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। একদিকে প্রাকৃতিক গ্যাসের সংকট, অন্যদিকে আমদানি করেও চাহিদামতো গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। আবাসিকে অনেক গ্রাহক দিনের বেশির ভাগ সময় গ্যাস পাচ্ছেন না। আবার স্বাভাবিক সময়ের চেয়ে রোজায় গ্যাসের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এ সময় গ্যাসসংকট আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং শুরু হয়েছে। জ্বালানিসংকটের কারণে অনেক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এ অবস্থায় রোজার মাসে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুতের চাহিদাও বাড়বে। শুরু হবে লোডশেডিং। রোজায় দিন যত বাড়বে ততই গরমের প্রভাবে গ্যাস ও বিদ্যুতের সংকট দেখা দেবে। পরিস্থিতি প্রতিকূলে গেলে শিল্পকারখায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন  (পেট্রোবাংলা) সূত্র বলছে, দিনে এখন গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। ৩০০ কোটি ঘনফুট সরবরাহ পেলে চাহিদা মোটামুটি পূরণ করা যায়। বর্তমানে সরবরাহ করা হচ্ছে ২৬০ থেকে ২৬৫ কোটি ঘনফুট গ্যাস। রোজায় এটি বেড়ে ২৮০ থেকে ২৮৫ কোটি ঘনফুট হতে পারে। এবার বিদ্যুতে গত বছরের চেয়ে বেশি গ্যাস সরবরাহ করা হবে। তবে বিদ্যুতে গ্যাস সরবরাহ বাড়ালে শিল্পে আরও চাপ বাড়বে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বাংলাদেশ প্রতিদিনকে গতকাল বলেন, রমজানে এলএনজিসহ কয়লা কেনার জন্য আর্থিক ব্যবস্থা করা হয়েছে। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026