1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানবিক ও অন্তর্ভুক্তিমূলক এআই শাসনব্যবস্থা গড়ায় কাজ করছে বাংলাদেশ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ময়মনসিংহে বিভাগীয় বৃক্ষমেলা শুরু, পাঁচ বছরে ২৫ কোটি চারা রোপণের লক্ষ্য সরকারের দেশের গণপরিবহন ব্যবস্থায় যুক্ত হচ্ছে ১৪০০ বৈদ্যুতিক বাস রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রীর কার্যালয় দিনাজপুরে তুলা চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণের ওপর গুরুত্বারোপ মন্ত্রীর নাগরিক সেবা এক প্ল্যাটফর্মে: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের সহায়তায় বিজিএমইএ’র ত্রাণ বিতরণ মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে ডিবিএ’র স্বাগত অনলাইনে কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণা ও অর্থ দাবির অভিযোগে এক যুবক গ্রেফতার রাজশাহীতে নির্মিত হচ্ছে ‘নজরুল ভিলেজ’: ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

এ বছরের শেষের দিকে নির্বাচন : প্রধান উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

 

অন্তর্বর্তী সরকার এ বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জার্মানির সহযোগিতা চান।

বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা জার্মানির জনগণ ও দেশটির অর্থনীতির প্রশংসা করে বলেন, জার্মানি বিশ্বব্যাপী ভারী শিল্পসহ অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, ‘নতুন বাংলাদেশের জন্য আপনাদের সব ধরনের সহায়তা দরকার। আমরা জাতীয় নির্বাচনকে সফল করতে কঠোর পরিশ্রম করছি’।

তিনি বলেন, ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো সুদৃঢ় করতে বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ।

তিনি বলেন ‘আমাদের সাথে জার্মানির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই’।

জারাহ ব্রুন সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ সম্পর্কে ধারণা নিতে বাংলাদেশ সফর করছেন। তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

তিনি বলেন, ‘আমি আপনার কাজের বড় অনুরাগী’। তিনি জার্মানিতে সামাজিক ব্যবসা চালু করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে তারা উভয়ে অধ্যাপক ইউনূসের থ্রি জিরো আন্দোলন, সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচন ও কল্যাণ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026