1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

অভিবাসীদের মাথায় হাত ♦ যুক্তরাষ্ট্রে চিন্তায় বাংলাদেশিরাও ♦ চলছে অভিযান ♦ দিনে ১৫০০ গ্রেপ্তারের টার্গেট ♦ ট্রাম্পের হুমকিতে কলম্বিয়ার ইউটার্ন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

বিভিন্ন স্থানে হানা দিয়ে আইসের (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এজেন্টরা এক হাজারের মতো অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে বলে ফেডারেল কর্মকর্তারা রবিবার জানিয়েছেন। এভাবেই বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সারা দেশ থেকে ১৪ শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে আইস। ধরপাকড় অভিযানে অবৈধ অভিবাসীদের মাথায় এখন হাত। চিন্তায় পড়েছেন বাংলাদেশি অভিবাসীরাও।

সূত্র জানায়, দৈনিক ৪-৫ শত জন নয়, কমপক্ষে ১২০০ থেকে ১৫০০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। অভিবাসী ধরপাকড়ের দায়িত্ব পালনকারী আইসের (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) ২৫টি ফিল্ড অফিসের প্রত্যেকটিকে দৈনিক কমপক্ষে ৭৫ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার করতে হবে হোয়াইট হাউসের ন্যূনতম প্রত্যাশা পূরণের জন্যে। যদিও ট্রাম্পের সীমান্ত সুরক্ষা সম্পর্কিত মুখ্য কর্মকর্তা টম হোম্যান এবিসি টিভিতে রবিবার প্রচারিত এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা শুধু অবৈধদের মধ্যে গুরুতর অপরাধী এবং সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্যদেরকে গ্রেপ্তারে অগ্রাধিকার দিচ্ছি। এমনি অবস্থায় হোয়াইট হাউসের কোটা পালন করতে হলে গুরুতর অপরাধী ছাড়াও গ্রেপ্তার হবে অনেক অবৈধ অভিবাসী। টম হোম্যান বলেছেন, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে এমন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের জন্যে আমরা স্টেট এবং স্থানীয় প্রশাসনেরও সহযোগিতা চেয়েছি। ফেডারেল পুলিশ তো আছেই এ অভিযানে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026