1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশের ৪৩ জেলায় ৩২০টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মুখপাত্র নিযুক্ত জ্বালানি সংকটের প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি সম্ভাবনা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ বিএনপি সংবিধান সংশোধন বিষয়ে দ্বিচারিতার অভিযোগ স্বতন্ত্র এমপির ভারত–পাকিস্তান উত্তেজনা: পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে নতুন করে উদ্বেগ গণভোটের ফলাফল ও রাষ্ট্র সংস্কার অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন আজ ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে খ্রিষ্টান সম্প্রদায়ের মতবিনিময় হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরু, ২০২৬ সালের মধ্যে নিয়ন্ত্রণের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

টোলে আটকা সুফল এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরে ফাঁকা, নিচে ভয়াবহ যানজট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১৬৯ বার দেখা হয়েছে

ঘড়ির কাঁটায় সময় তখন বেলা ১১টা। বনানী ওভারপাসে ওঠার মুখ থেকেই রাজধানীর ফার্মগেটমুখী সড়কটিতে ভয়াবহ যানজট। গুগল ম্যাপে দেখা গেল মহাখালী ফ্লাইওভার পর্যন্ত যানজটে লাল হয়ে আছে সড়কটি। হাজার হাজার গাড়ি যখন সড়কটিতে থেমে থেমে চলছিল, তখন মাথার ওপরের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক) ছিল একেবারেই ফাঁকা। মিনিটে পার হচ্ছিল সর্বোচ্চ ১০-১৫টি যানবাহন। যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছার সুযোগ থাকলেও অধিকাংশ যানবাহনই উঠছে না উড়াল সড়কে। ফলে এক্সপ্রেসওয়েটি চালু হলে অন্তত ৩০ শতাংশ যানজট কমার যে আশা করা হয়েছিল, সেই সুফল অধরাই রয়ে গেছে।

সম্প্রতি সরেজমিনে সড়কটিতে গিয়ে এমন চিত্র দেখা গেছে। নিচ দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকের সঙ্গে কথা বলে জানা গেছে, অতিরিক্ত টোলের কারণেই তারা উড়াল সড়ক এড়িয়ে চলছেন। তাদের ধারণা, টোল কমালে বর্তমানের চেয়ে কয়েকগুণ গাড়ি উড়াল সড়ক ব্যবহার করত। তাতে যানজটও কমত, এক্সপ্রেসওয়ের আয়ও বাড়ত। উবার চালক মতিউর বলেন, ‘কুড়িল বিশ্বরোড থেকে মহাখালীর ভাড়া আসে ৩০০ টাকার মতো। সেখানে ৮০ টাকা টোল দিলে থাকে ২২০ টাকা। জ্বালানি খরচ, উবার কোম্পানির অংশ, গাড়ির মালিকের টাকা দিলে কিছুই থাকে না। যাত্রীরা টোলের টাকা দিলে ওপর দিয়ে যাই।’ সড়কটিতে নিজের গাড়ি নিজেই চালিয়ে নিকুঞ্জ থেকে বনানী চেয়ারম্যানবাড়ি যাচ্ছিলেন তারেক মামুন। তিনি বলেন, ‘এটুকু পথ যাওয়ার জন্য অহেতুক ৮০ টাকা দেওয়ার যৌক্তিকতা নেই। ২০-৩০ টাকা হলে ঠিক ছিল। তখন উড়াল সড়ক দিয়েই যেতাম।’ একই কারণে উড়াল সড়কে উঠছে না পিকআপ, ট্রাকসহ অন্যান্য যানবাহনও। এ ছাড়া মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা এক্সপ্রেসওয়েতে ওঠার অনুমতি না থাকায় এগুলোও চলছে নিচের সড়ক দিয়ে। দূরপাল্লার হাতে গোনা কিছু বাস ওপর দিয়ে যেতে দেখা গেলেও উঠছে না লোকাল বাস। তারা বলছেন, ‘ওপর দিয়ে গেলে যাত্রী পাওয়া যায় না।’ ফলে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত উড়াল সড়কটি যানজট নিরসনে কাক্সিক্ষত সুফল দিতে পারছে না।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026