1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

নাইজেরিয়ায় ট্যাংকার ট্রাক বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৮৬

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

আফ্রিকার দেশ নাইজেরিয়ার গ্যাসোলিনে পরিপূর্ণ একটি ট্রাক বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ৮৬ জন হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৫৫ জন। রোববার (১৯ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারের সুলেজা এলাকায় ঘটেছে এই ঘটনা। খবর বার্তা সংস্থা রয়টার্স ও এবিসি নিউজের।

প্রত্যক্ষদর্শী এবং জরুরি পরিস্থিতি মোকাবিলা দপ্তরসূত্রে জানা গেছে, জেনারেটরের মাধ্যমে একটি ট্যাংকার ট্রাক থেকে অপর একটি ট্রাকে গ্যাসোলিন স্থানান্তরের সময় ঘটে এই বিস্ফোরণ। এতে ওই দুই ট্রাকের কর্মী, তেল স্থানান্তর কর্মী এবং বেশ কয়েকজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন।

জরুরি পরিস্থিতি মোকাবিলা বিভাগের কর্মকর্তা হুসাইনি ইশা মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে বলেন, “গ্যাসোলিন স্থানান্তরের সময় ঘটনাস্থলে মোটামুটি ভিড় ছিল। বহু মানুষ পুড়ে ছাই হয়ে গেছে। এ কারণে কত জন নিহত হয়েছেন— তা নির্দিষ্টভাবে নির্ণয় করা খুবই কঠিন। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে ৮৬ জন নিহত হয়েছেন, তবে এই সংখ্যা আরও বেশিও হতে পারে।”

আহতদের নিকটবর্তী ৩টি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ইশা। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইশা।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু ২০২৩ সালের মে মাসে ক্ষমতায় আসার পর জ্বালানি তেল ও গ্যাসের ওপর থেকে যাবতীয় ভর্তুকি প্রত্যাহারের নির্দেশ দেন। তার এই নির্দেশের জেরে পশ্চিম আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশটিতে জ্বালানির দাম ৪০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

ফলে দেশটিতে জ্বালানি চুরির হারও বাড়ছে। রোববারের ঘটনায় যারা হতাহত হয়েছেন, তাদের একটি অংশ জ্বালানি চুরির উদ্দেশে ওই ট্যাংকার ট্রাকের কাছে জড়ো হয়েছিলেন বলে জানা গেছে।

এর আগে গত অক্টোবরে নাইজেরিয়ার জিগাওয়া রাজ্যে এক ভয়াবহ ট্যাংকার বিস্ফোরণে ১৪৭ জন নিহত হয়েছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026