1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পেনাল্টি গোলে ফ্রান্সের কাছে হেরে প্যারাগুয়ের বিদায়, গর্বিত গোলরক্ষক গিল ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩ হাজার, চলছে ধসে পড়া ভবন অপসারণ সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, এমবাপ্পের পেনাল্টি গোলে প্যারাগুয়েকে বিদায় বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিবাহ সম্পন্ন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার ড্রিবলিং সংখ্যায় পিছিয়ে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা

বায়ুদূষণে বিপর্যস্ত দিল্লি, দ্বিতীয় অবস্থানে ঢাকা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২২১ বার দেখা হয়েছে

ডিজিটাল ডেস্ক

শীত আসার আগেই গত কয়েক দিন ধরে ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। বায়ুদূষণের কারণে গত ১৫ নভেম্বর থেকে শহরের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে অফলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। তবে উন্নতি হচ্ছে না দিল্লির বায়ুমানের। বিশ্বের দূষিত শহরের তালিকায় ৪৯৫ স্কোর নিয়ে কয়েক দিনের ধারাবাহিকতায় শীর্ষে রয়েছে দিল্লি।

এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসেও নেই স্বস্তির খবর। কয়েক দিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে মেগাসিটি ঢাকা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠেছে এসেছে রাজধানী ঢাকা, যা দূষণের দিক থেকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
এ ছাড়া ২৩৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ২১১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ এবং পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের করাচি শহরের স্কোর ১৯৯।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।
এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026