1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানবিক ও অন্তর্ভুক্তিমূলক এআই শাসনব্যবস্থা গড়ায় কাজ করছে বাংলাদেশ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ময়মনসিংহে বিভাগীয় বৃক্ষমেলা শুরু, পাঁচ বছরে ২৫ কোটি চারা রোপণের লক্ষ্য সরকারের দেশের গণপরিবহন ব্যবস্থায় যুক্ত হচ্ছে ১৪০০ বৈদ্যুতিক বাস রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রীর কার্যালয় দিনাজপুরে তুলা চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণের ওপর গুরুত্বারোপ মন্ত্রীর নাগরিক সেবা এক প্ল্যাটফর্মে: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের সহায়তায় বিজিএমইএ’র ত্রাণ বিতরণ মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে ডিবিএ’র স্বাগত অনলাইনে কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণা ও অর্থ দাবির অভিযোগে এক যুবক গ্রেফতার রাজশাহীতে নির্মিত হচ্ছে ‘নজরুল ভিলেজ’: ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

আল-জাজিরার অনুসন্ধান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এখন লন্ডনে, আরও বিপুল সম্পত্তির খোঁজ বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বর্তমান অবস্থান ও বিদেশে থাকা তাঁর সম্পত্তি নিয়ে একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে আল-জাজিরার ইনভেস্টিগেশন ইউনিট (আই-ইউনিট)। ২১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনটি করেছেন জুলকারনাইন সায়ের খান ও উইল থর্ন।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১১৭ বার দেখা হয়েছে

বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের (প্রায় ১৬৮ কোটি টাকা) বাড়িতে বসবাস করছেন।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার ইনভেস্টিগেশন ইউনিট (আই-ইউনিট) এ তথ্য জানতে পেরেছে। আল–জাজিরার অনুসন্ধান ইউনিটের সাংবাদিক জুলকারনাইন সায়ের খান ও উইল থর্ন এই প্রতিবদেন তৈরি করেছেন।

সম্প্রতি সাইফুজ্জামান ও তাঁর স্ত্রী রুকমিলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন বাংলাদেশের একটি আদালত।

সাইফুজ্জামান যুক্তরাজ্যে কোটি কোটি ডলার অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগ অনুসন্ধান করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের স্বার্থে প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ অক্টোবর সাইফুজ্জামান দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন ঢাকার একটি আদালত।

সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ব্লকের পাশ দিয়ে সাইফুজ্জামানের হেঁটে যাওয়ার দৃশ্য আল-জাজিরার আই-ইউনিটের ক্যামেরায় ধরা পড়েছে। লন্ডনে ৯০ লাখ মার্কিন ডলারের বেশি মূল্যের ছয়টি সম্পত্তির মালিক তিনি। যুক্তরাজ্যে তাঁর যে সম্পত্তির সাম্রাজ্য রয়েছে, এটি তার একটি ছোট অংশ।

প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামানের আরও কয়েক শ অ্যাপার্টমেন্ট আছে। সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর সম্পদ জব্দের বিষয়ে দুদক ইতিমধ্যে আদালত থেকে আদেশ পেয়েছে। এর ফলে এই দম্পতির মালিকানাধীন অ্যাপার্টমেন্টগুলো আদালতের আদেশের আওতায় পড়েছে।

বাংলাদেশে কয়েক সপ্তাহের দুর্নীতিবিরোধী বিক্ষোভের পর গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। বিক্ষোভকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কয়েক শ বিক্ষোভকারী নিহত হন। এ পরিস্থিতিতে শেখ হাসিনা পালিয়ে ভারতে যান। তাঁর অন্যতম একজন ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন সাইফুজ্জামান।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026