1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টেলিটক বিক্রি করা হবে না, আধুনিকায়নের উদ্যোগ সরকারের পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ অঙ্গীকার স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নারী উন্নয়ন ও শিশু সুরক্ষায় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাজ্যের প্রতিশ্রুতি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্থানের আভাসে ডিএসইতে লেনদেন চলছে, প্রথম ৫০ মিনিটে হাতবদল ৩২৪ কোটি টাকা অর্থমন্ত্রী: জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ভিয়েতনামের চলচ্চিত্র উৎসবে সেরা এশিয়ান চলচ্চিত্রের পুরস্কার জিতল ‘রইদ’ রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০৬, মামলা ৫০ এনসিপির সমাবেশে ককটেল হামলার ঘটনা তদন্তে আশ্বস্ত করলেন তথ্য উপদেষ্টা

৬৫০ ফুট গভীর খাদে বাস, নিহত ২৫

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৯০ বার দেখা হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক

 

পেরুতে একটি বাস পাহাড়ি সড়ক থেকে গিরিখাতে পড়ে অন্তত ২৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রোববার গভীর রাতে কাজামার্কার আন্দিয়ান অঞ্চলে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাসটি সড়ক থেকে ৬৫০ ফুট গভীর গিরিখাতে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

মঙ্গলবার বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তা ওলগা বোবাডিলা আরপিপি জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসটি প্রায় ২০০ মিটার গভীরে পড়ে যায়।

পৌরসভার কর্মকর্তা জেইম হেরেরা বলেন, ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর ধারে পড়ে যায় এবং আরোহীদের কয়েকজন পানিতে ভেসে গেছে।

দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় ৪৮ ঘণ্টার শোক ঘোষণা করেছে সেলেনডিন পৌরসভা।

এএফপি বলছে, পেরুতে বাস দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। বিশেষ করে রাতে এবং পাহাড়ের হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এছাড়া দ্রুত গতি, রাস্তার খারাপ অবস্থা, রোড সাইনের অভাব এবং ট্রাফিক নিয়ম-কানুনের দুর্বল প্রয়োগের কারণে পেরুর রাস্তায় প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026