1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টেলিটক বিক্রি করা হবে না, আধুনিকায়নের উদ্যোগ সরকারের পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ অঙ্গীকার স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নারী উন্নয়ন ও শিশু সুরক্ষায় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাজ্যের প্রতিশ্রুতি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্থানের আভাসে ডিএসইতে লেনদেন চলছে, প্রথম ৫০ মিনিটে হাতবদল ৩২৪ কোটি টাকা অর্থমন্ত্রী: জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ভিয়েতনামের চলচ্চিত্র উৎসবে সেরা এশিয়ান চলচ্চিত্রের পুরস্কার জিতল ‘রইদ’ রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০৬, মামলা ৫০ এনসিপির সমাবেশে ককটেল হামলার ঘটনা তদন্তে আশ্বস্ত করলেন তথ্য উপদেষ্টা

তাইওয়ানে একদিনে ৮০ বারেরও বেশি ভূমিকম্প

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৩৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ানে একদিনে ৮০ বারের বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) স্থানীয় সময় রাত থেকে মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর পর্যন্ত দেশটির পূর্ব উপকূলে কম্পনগুলো অনুভূত হয়। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল ৬ দশমিক ৩ মাত্রার। একের পর এক অনুভূত হওয়া এসব ভূমিকম্পে রাজধানী তাইপের ভবনগুলোও কেঁপে ওঠে।

তাইওয়ানের আবহাওয়া প্রশাসন বলেছে, পূর্বাঞ্চলের হুয়ালিয়েন শহরে এসব ভূমিকম্পের উৎপত্তি হয়।

হুয়ালিয়েনের দমকল বিভাগ মঙ্গলবার ভোরে জানিয়েছে, গত ৩ এপ্রিলের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া একটি হোটেল এদিন আরও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝুঁকে পড়েছে। অবশ্য আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এটি বন্ধই ছিল। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চলতি মাসের শুরুর দিকে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তাইওয়ানের হুয়ালিয়েন শহর। এতে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026