1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

আজ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে স্বতন্ত্র এমপিদের বৈঠক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ১৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে স্বতন্ত্র ৬২ সংসদ সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন।

নির্ভরযোগ্য তথ্যসূত্র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ একাধিক নেতা জানান, বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বতন্ত্র সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেবেন। জাতীয় সংসদে স্বতন্ত্রদের ভূমিকা কী হবে এ বিষয়ে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

 

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একজন সদস্য জানান, জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্যদের স্বতন্ত্র হিসেবে ভূমিকা রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা দেওয়ার সম্ভাবনা বেশি। এ ছাড়া স্বতন্ত্র সংসদ সদস্যরা যে ১০টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দিতে পারবেন, সেগুলোতেও আওয়ামী লীগের প্রার্থী দেওয়ার নির্দেশনা দিতে পারেন শেখ হাসিনা।

প্রসঙ্গত, বিগত জাতীয় সংসদ নির্বাচনে ৬২ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাঁদের তিনজন ছাড়া সবাই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। এবারের সংসদে আওয়ামী লীগের পরে দ্বিতীয় সর্বোচ্চ আসনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্ররা। ৩০ জানুয়ারি সংসদের অধিবেশন বসতে যাচ্ছে। ওই সংসদ সদস্যরা সংসদে আওয়ামী লীগে যোগ দেবেন নাকি স্বতন্ত্র হিসেবে ভূমিকা রাখবেন তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল রয়েছে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর এ বিষয়টি চূড়ান্ত হবে বলে ধারণা করা হচ্ছে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com