1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

ফের উত্তাল সুদান, বিমান হামলায় নিহত ২২

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১৩২ বার দেখা হয়েছে

সুদানের এক শহরের বিমান হামলার ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছে। দেশটিতে কয়েক মাস ধরে চলা সেনাবাহিনীর নিয়মিত সৈন্য এবং আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) সদস্যদের সংঘর্ষের মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানী খার্তুমের পাশের শহর ওমদুরমানের আবাসিক এলাকার গতকাল শনিবার (৮ জুলাই) এ হামলা চালানো হয়েছে।

তবে আরএসএফ বলছে, হামলায় ৩১ জন বেসামরিক লোক নিহত হয়েছে। তারা এ হামলার জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, সামরিক বাহিনী একটি গুরুত্বপূর্ণ সরবরাহের লাইন বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে।

এ নিয়ে আধা সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, সেনাপ্রধান জে আব্দুল ফাতাহ আল বুরহান নেতৃত্বে চরমপন্থী সন্ত্রাসী মিলিশিয়া পরিচালিত ইচ্ছাকৃত বিমান হামলার তীব্র নিন্দা করছে আরএসএফ।

তবে এ নিয়ে সামরিক বাহিনীর মুখপাত্র মন্তব্য করতে রাজি হয়নি।

ওমদুরমানের দুই বাসিন্দা জানান, এটা বলা বেশ কঠিন আসলে কোন পক্ষ এ হামলার জন্য দায়ী। সেনাবাহিনীর বিমান এই অঞ্চলে ক্রমাগত আরএসএফের সেনাদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে এবং আরএসএফ বাহিনী তাদের বিরুদ্ধে ড্রোন এবং বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করছে।

সুদানের সেনাপ্রধান জে আব্দুল ফাতাহ আল বুরহান এবং তার প্রতিপক্ষ মিলিশিয়া বাহিনী আরএসএফের প্রধান জেনারেল মোহামেদ হামদান দাগালো-যিনি হেমেটি নামে বেশি পরিচিত তাদের দুইজনের ক্ষমতা ভাগাভাগির দ্বন্দ্ব নিয়ে দেশটিতে এ সংঘর্ষ চলমান। এর আগে গত মাসে খার্তুমে বিমান হামলায় পাঁচ শিশুসহ ১৭ জন নিহত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026