1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

ইরানে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু, অন্ধ বেশ কয়েকজন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১২৮ বার দেখা হয়েছে

ইরানে বিষাক্ত মদপানের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৮০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গত বুধবার এ তথ্য জানিয়েছে।

আলবোরজ প্রদেশের প্রধান বিচারক হোসেইন ফজেলি হারিকান্দি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনকে বলেন, এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে ১৮০ জন।

তিনি আরও বলেছেন, হাসপাতালে ভর্তি হওয়া অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এর মধ্যে কয়েকজন অন্ধ হয়েছেন। সেইসঙ্গে অনেককে এখন ডায়ালাইসিস করা হচ্ছে।

১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইরান অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন ও সেবন নিষিদ্ধ করেছে। হারিকান্দি আরও বলেছেন, এই ঘটনায় আলবোরজ কর্তৃপক্ষ ছয়জনকে গ্রেপ্তার করেছে। সেইসঙ্গে জব্দ করেছে ছয় হাজারের বেশি লিটার মদ।
ইরানের ফরেনসিক ইন্সটিটিউট জানিয়েছে, চলতি বছরের মার্চ পর্যন্ত বিষাক্ত মদ পানে ৬৪৪ জনের মৃত্যু হয়েছে। যা গত ১২ মাসের চেয়ে ৩০ শতাংশ বেশি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026