1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অর্জন মামলায় আরও ৬ জনের সাক্ষ্যগ্রহণ কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে আরও ১০৯ বাংলাদেশি উদ্ধার, চার দিনে ফিরলেন ৩৬২ জন দেশজুড়ে মব সহিংসতা ও রাজনৈতিক সংঘাতে এক মাসে নিহত ৪০ এক যুগে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে কড়া নজরদারি পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র করা হবে: আইজিপি দাউদকান্দি মডেল থানার ওসি প্রত্যাহার, পুলিশ লাইনে সংযুক্ত গাঁজা আত্মসাতের অভিযোগে কুমিল্লার দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার গণতন্ত্র সুসংহতকরণ ও দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী ক্রিপ্টোকারেন্সি ও ব্যবসা থেকে ট্রাম্পের শত কোটি ডলার আয়, স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার হোয়াইট হাউজের ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

জলবায়ু পরিবর্তনে পুড়ছে দেশ ► মরুভূমির গরম নিয়ে বইছে নজিরবিহীন দাবদাহ ► বিশেষজ্ঞরা বলছেন বৃক্ষনিধন, নদী হত্যা, বায়ুদূষণ ও মনুষ্যসৃষ্ট কারণেই এ পরিণতি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১১৪ বার দেখা হয়েছে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এ তাপপ্রবাহ মরুভূমির মতো গরম নিয়ে বইছে নজিরবিহীনভাবে। এতে ঘরের বাইরে যারাই বের হচ্ছেন তাদের গায়ে জ্বালাপোড়া করছে। এবার অতিরিক্ত তাপমাত্রার সঙ্গে নতুন সমস্যা হচ্ছে, অনেকেরই ঠোঁট ফেটে যাচ্ছে। আর এটি হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের ঘাটতির কারণে। বিশেষজ্ঞরা এ অবস্থার জন্য বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন। তারা পাশের দেশগুলোর নির্গত মাত্রাতিরিক্ত গ্রিনহাউস গ্যাসকে বাংলাদেশের উষ্ণায়নের জন্য দায়ী করছেন। এর সঙ্গে বৃক্ষনিধন, নদী হত্যা ও ভরাট, বায়ুদূষণ, খোলা জায়গার অভাবসহ মনুষ্যসৃষ্ট কারণগুলোকেও তাপপ্রবাহের কারণ হিসেবে চিহ্নিত করছেন। জলবায়ু-বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা রোধে এখন থেকেই যথাযথ পদক্ষেপ না নিলে ৩০ বছরের মধ্যে গ্রীষ্মকালে দেশে গড় তাপমাত্রা ৩ থকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আর বছরের সর্বোচ্চ তাপমাত্রা তখন ৪৬ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। সরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশনের (সিইজিআইএস) হিসাবে ১৯৬১ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে তাপমাত্রা বেড়েছে ০.০০৬৭ ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026