1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

লিবিয়ায় ৫ শতাধিক বাংলাদেশি আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২১১ বার দেখা হয়েছে

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূলীয় ভূমধ্যসাগর থেকে পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। শনিবার (২৩ এপ্রিল) ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি দেয়ার সময় তাদের আটক করা হয়।

একটি লিবিয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, জাহাজে করে ইউরোপে যাওয়ার প্রস্তুতিকালে ৫৪২ জন অভিবাসীকে আটক করেছে লিবিয়ার পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে জানা যায়, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান পাঁচ শতাধিক বাংলাদেশি আটক হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এমন ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে মেজর জেনারেল শামীম বলেন, ‘প্রাথমিকভাবে লিবিয়ার পুলিশ আমাদেরকে ৫০০ জন বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে। তবে, আমরা এ পর্যন্ত ২৪০ জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি।’

বিগত ছয় বছরের মধ্যে ভূমধ্যসাগরের উপকূল থেকে একদিনে এতোসংখ্যক বাংলাদেশি আটকের ঘটনা এটিই প্রথম। শেষ ২০১৬ সালে ছয় শতাধিক অভিবাসীকে সাগর থেকে উদ্ধার করা হয়।

২০২০ সালে দালাল নিয়ন্ত্রিত এক বন্দিশালায় ২৬ জন অভিবাসন প্রত্যাশীকে হত্যা করা হলে এই রুটে অবৈধ অভিবাসীদের যাতায়াতে কিছুটা ভাটা পড়ে। বিগর দুই বছর করোনা মহামারিতে অনেকটাই বন্ধ ছিলো যাতায়াত।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বলছে, ২০২১ সালে প্রায় ২ হাজার অভিবাসী ভূমধ্যসাগরে ডুবে গেছে বা নিখোঁজ হয়েছে। আর আগের বছর ২০২০ সালে এমনটি হয়েছে এক হাজার ৪০১ জনের।

এছাড়া গত তিন মাসে পাঁচ শতাধিক বাংলাদেশিকে সাগর থেকে উদ্ধার করে দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026