1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

সুদানে দুই গোত্রে সংঘাত, নিহত ১৬৮

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১৭৬ বার দেখা হয়েছে

গোত্রীয় সংঘাতে সুদানের দারফুর অঞ্চলে ১৬৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০০ জন। এছাড়া সংঘাতের কারণে প্রায় ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

গত শুক্রবার সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরের ক্রেইনিক এলাকায় প্রতিদ্বন্দ্বী দুই গোত্রের মধ্যে ভয়ানক সংঘাত শুরু হয়। এ হামলার জন্য স্থানীয় সশস্ত্র জানজাবিদ গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে।
এই অঞ্চলে ত্রাণ সহায়তা নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি সংস্থা (এনজিও) দ্য জেনারেল কো-অর্ডিনেশন ফর রিফিউজিস অ্যান্ড ডিসপ্লেসড ইন দারফুর’র মুখপাত্র আদম রিগ্যাল জানান, সংঘর্ষে রোববারই ১৬০ জন নিহত হন। সংঘর্ষ এখনও চলছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন এই এনজিও কর্মকর্তা।
সংঘর্ষের কারণ বর্ণনা করে সংস্থাটি বলেছে, সম্প্রতি ক্রেইনিক এলাকার সশস্ত্র একটি গোত্রের দুই ব্যক্তিকে হত্যা করে অনারব মাসালিত সংখ্যালঘু গোষ্ঠী। তারই প্রতিশোধ নিতে শুক্রবার মাসালিত গোষ্ঠীর গ্রামে হামলা করে ওই সশস্ত্র গোত্রটি। ওইদিন নিহত হন ৮ জন। সংঘর্ষের পর গত চারদিনে অন্তত ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026