1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

নিত্যপণ্যের দাম নিয়ে খেললে ব্যবস্থা : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১২৭ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বলেছেন, বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতির মধ্যে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে তার সরকার যথাসাধ্য চেষ্টা করছে।

দেশের বিভিন্ন স্থানে ৪০টি নতুন ফায়ার স্টেশন উদ্বোধনের সময় তিনি বলেন, ‘আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।’

প্রধানমন্ত্রী নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুতদার এবং অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। তারপর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এর ওপর আরো বেশি প্রভাব ফেলেছে।

শেখ হাসিনা বলেন, এমনকি অনেক উন্নত দেশেও খাদ্য সঙ্কট রয়েছে এবং কিছু কিছু জায়গায় মূল্যস্ফীতির হার ১৭ শতাংশ পর্যন্ত বেড়ে যাচ্ছে। ইউরোপের অনেক দেশে মুদ্রাস্ফীতির হার ৭-৯ শতাংশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026