1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

শরীয়তপুরবাসীর সম্মানে নাহিম রাজ্জাক’র ইফতার পার্টি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৩৫২ বার দেখা হয়েছে

ঢাকায় বসবাসরত শরীয়তপুরবাসীদের সম্মানে ইফতার পার্টি করেছেন শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক এমপি।

শুক্রবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এল.ডি হলে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যান বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে সাবেক মন্ত্রী, আধুনিক শরীয়তপুরের রুপকার প্রয়াত আব্দুর রাজ্জাক আত্মার শান্তি কামনা করা হয়।

উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন- শরীয়তপুর-৩ আসন সাংসদ নাহিম রাজ্জাক।

অন্যান্যের মধ্যে ইফতারে অংশ নেন মরহুম আব্দুর রাজ্জাকের সহধর্মিনী মিসেস ফরিদা রাজ্জাক, শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক , সাবেক সচিব এস. এম. গোলাম ফারুক, কামাল উদ্দিন তালুকদার, শরীয়তপুর ফাউন্ডেশনের মহাসচিব মোঃ বাচ্চু বেপারী, বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসাযী এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু , শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল,কুচাইপট্টি ইউনিয়নের চেয়ারম্যান বিএম নাসির উদ্দিন স্বপন, আদর্শনগর প্লট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন, শরীয়তপুর ফাউন্ডেশন ৫নং ওযার্ডের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সহ শরীয়তপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026