1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

অনুমোদনবিহীন বিজ্ঞাপন বোর্ডের বিরুদ্ধে অভিযান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

অনুমোদনবিহীন বিজ্ঞাপন বোর্ড, বিলবোর্ড, এলইডি বোর্ড স্থাপন এবং তাতে বিজ্ঞাপন প্রচার কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে কাঁটাবন, হাতিরপুল ও সোনারগাঁও রোডে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমোদনবিহীন বিজ্ঞাপন বোর্ড স্থাপনের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করায় ইস্টার্ন প্লাজার শতরূপা জুয়েলার্স ও সোনারগাঁও রোডে বেঙ্গল এজেন্সিসকে দুটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ও ৯২(৮) ধারায় উক্ত জরিমানা করা হয়।

এ ছাড়াও অনুমোদনবিহীন বিজ্ঞাপন ব্যানার স্থাপনের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করায় কাঁটাবন মোড়ে গ্রামীণফোন, সোনারগাঁও রোডে আকিজ সিরামিকসহ আরো কয়েকটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ব্যানার অপসারণ এবং সতর্ক করা হয়।

অভিযান প্রসঙ্গে দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান বলেন, ‘করপোরেশন আওতাভুক্ত এলাকায় বিজ্ঞাপন প্রচারের জন্য রাজস্ব বিভাগের বিজ্ঞাপন শাখার অনুমোদন নিতে হয়। সিটি করপোরেশনের অনুমোদন ছাড়া কোনো বিজ্ঞাপন বোর্ড, বিলবোর্ড, এলইডি বোর্ড কিংবা স্মার্টবোর্ড স্থাপন এবং তাতে বিজ্ঞাপন প্রচার করা যায় না। তাই মেয়র মহোদয়ের নির্দেশনার আলোকে রাজস্ব বিভাগের সহযোগিতায় করপোরেশনের রাজস্ব আদায় নিশ্চিতকল্পে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ‘

সবাইকে রাজস্ব প্রদান উৎসাহিত করা হচ্ছে জানিয়ে মো. মুনিরুজ্জামান আরো বলেন, ‘প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বোর্ড স্থাপনে প্রথমত আমরা সবাইকে করপোরেশনের অনুমোদন ও রাজস্ব বিভাগের রাজস্ব জমাদানের অনুরোধ করছি। যারা তা আমলে নিচ্ছেন না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ‘

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026