1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

ভেজাল খাদ্যে ঝুঁকিতে স্বাস্থ্য খাবার পানীয়তে ক্ষতিকর রঙের যথেচ্ছ ব্যবহার । লিভার কিডনি ক্যান্সার ডায়াবেটিসসহ বাড়ছে নানা রোগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ১৩০ বার দেখা হয়েছে

 জয়শ্রী ভাদুড়ী

ভেজাল খাদ্যপণ্যে সয়লাব বাজার। বাহারি শরবত, রকমারি খাবারে ‘ফুড গ্রেড’র নামে ব্যবহার করা হচ্ছে কারখানায় ব্যবহৃত রং। এসব রাসায়নিক উপাদান প্রয়োগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

পোড়া তেলে ভাজা হচ্ছে বেগুনি, পিঁয়াজু, চপ। ফলে কিডনি, লিভার, ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস, চর্মরোগে আক্রান্ত হচ্ছে মানুষ। রমজানে বেশি মুনাফার আশায় বেড়েছে অসাধু ব্যবসায়ীদের ভেজাল দৌরাত্ম্য।

এ ব্যাপারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্যভোগ ও ভোক্তা অধিকার) মো. রেজাউল করিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘খাবারে ভেজাল মেশানো আমাদের দেশে ব্যবসায়ীদের অভ্যাসে পরিণত হয়েছে। এ অভ্যাস পরিবর্তনে নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে, আমরা সেটাই করছি। নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’ তিনি বলেন, আজ বেইলি রোডে অভিযান পরিচালনা করে ফিরলাম। আমরা গেলে তাড়াতাড়ি খাবার ঢেকে ফেলে। চলে আসার সঙ্গে সঙ্গেই আবার বিক্রি শুরু করে। তিনি আরও বলেন, ‘জীবাণুমুক্ত খাবার পরিবেশনের জন্য খাবারের দোকানের কর্মীদের হাতের গ্লাভস, মাথার ক্যাপ দিয়েছি আমরা। কিন্তু সেগুলো ব্যবহার করেন না তারা। অনেকে বলে গরম লাগে, কেউ বলে খারাপ লাগে। ভোক্তাদেরও ব্যবসায়ীদের বলতে হবে খাবার ঢেকে রাখার কথা। অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হওয়া খাবার কেনা থেকে বিরত থাকতে হবে। সবাই সচেতন না হলে শুধু কর্তৃপক্ষের চেষ্টায় নিরাপদ খাবার নিশ্চিত করা দুরূহ।’     বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026