1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে প্রায় ৪০০

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ১৮৯ বার দেখা হয়েছে

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯৫ জনে দাঁড়িয়েছে। দেশটির কোয়াজুলু-নাটাল প্রদেশে আঘাত হানা এ বন্যায় এখনো নিখোঁজ রয়েছে কয়েক শ মানুষ। প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ভেসে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। ভূমিধসের কারণে বহু মানুষ ভবনের নিচে আটকা পড়েছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা সর্বত্রই তার ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে গেছে। ইতোমধ্যে কোয়াজুলু-নাটাল প্রদেশটিকে দুর্যোগপূর্ণ এলাকা বলে ঘোষণা করেছে। সেখানে পানি ও খাদ্যের অভাব দেখা দিয়েছে। মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ রয়েছে জরুরি সেবাও।

গত বছরের সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাদণ্ড নিয়ে সংঘটিত আন্দোলন চলাকালীন ব্যাপক অগ্নিসংযোগ ও লুটপাটে চরম ব্যাবসায়িক ক্ষতি হয় প্রদেশটিতে। সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার আগেই আরেক দফা আর্থিক ক্ষতির শিকার হতে হলো।

জানা গেছে, গত সোমবার (১১ এপ্রিল) থেকে কোয়াজুলু-নাটাল প্রদেশে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় সড়ক ও সেতু ভেসে গেছে। কাদার স্রোতে আটকাইমরান খান পড়েছে বহু ঘরবাড়ি। শহরের অনেক বাসিন্দা পানি ও বিদ্যুৎবিহীন রয়েছেন।

এ ছাড়া বন্যায় কোয়াজুলু-নাটাল প্রদেশের অন্তত ৪১ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা।

দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ৩-৪ দিন এ বৃষ্টি অব্যাহত থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026