1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

ইউক্রেনের খারকিভে ২৪ শিশুসহ ৫০৩ বেসামরিক নাগরিক নিহত : গভর্নর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ১৭১ বার দেখা হয়েছে

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে কমপক্ষে ৫০৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া তাদের আগ্রাসন শুরুর পর সেখানে এসব নাগরিক প্রাণ হারান। বৃহস্পতিবার স্থানীয় গভর্নর এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
ওলেগ সিনাগুবভ টেলিগ্রাম বার্তায় লিখেছেন, নিহতদের মধ্যে ২৪ শিশু রয়েছেন।
তিনি লিখেন, ‘তারা সকলেই হচ্ছেন নিরীহ বেসামরিক জনগোষ্ঠী। আমরা কখনোই তাদেরকে ভুলতে পারবো না।’
সিনাগুবভ বলেন, রাশিয়ার বাহিনী খারকিভে ৩৪ রকেট ও কামান হামলা চালায়। এতে এক ব্যক্তি নিহত ও আটজন আহত হয়েছেন।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভ রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্রেনে মস্কোর আগ্রাসন শুরু হওয়ার আগে এ নগরীর জনসংখ্যা ছিল ১৫ লাখ।
রাশিয়ার আগ্রাসী বাহিনীর কাছে এ নগরী একটি গুরুত্বপূর্ণ টার্গেট। তারা সেখানে ব্যাপক হামলা চালালেও নগরীটির দখল নিতে ব্যর্থ হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026