1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

অনিয়মের তদন্ত চান সদস্য সচিব নিয়োগ নিয়ে তেলেসমাতি কান্ড! মোবাইল ফোন জব্দ নিয়ে লুকোচুরি খেলা নিয়োগ কমিটির প্রধানের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ১৫৭ বার দেখা হয়েছে

শিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বিভিন্ন পদে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে তেলেসমাতি কাণ্ড ঘটেছে। প্রশ্নপত্র তৈরির সময় স্বচ্ছতার দোহাই দিয়ে নিয়োগ কমিটির পাঁচ সদস্যের প্রত্যেকের মোবাইল জব্দ করে নেন কমিটি প্রধান ও প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. রাহেদ হোসেন। নিজের মোবাইল জব্দ করার বিষয়টি সবাইকে জানানো হলেও অজ্ঞাত কারণে দিনব্যাপী মোবাইল খোলা রাখেন তিনি। কথাও বলেন বিভিন্ন জনের সঙ্গে। প্রশ্নপত্র তৈরির মতো অতি সংবেদনশীল কার্যক্রমে মোবাইল নিয়ে এমন লুকোচুরির ঘটনা হতবাক করেছে নিয়োগ কমিটির সবাইকে।

এদিকে অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ছাপানো থেকে শুরু করে আইসিটির যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী কর্মচারীদের দিয়েই। এক্ষেত্রেও মোবাইল জব্দের ঘটনা ঘটেছে। তবে দায়িত্বরত কর্মচারীদের অনেকের সঙ্গে  মোবাইল বহন করেই সংবেদনশীল এই দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। একজনের পরীক্ষা অন্যজন দেয়ার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ ওঠেছে। এক্ষেত্রে পরীক্ষার্থীর প্রবেশপত্রে অন্যজনের ছবি ব্যবহার করে তাকে পরীক্ষার্থীর পক্ষে বাইরের লোককে পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হয়েছে। এছাড়া নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও উৎকোচ লেনদেন হয়েছে বলেও গুঞ্জন রয়েছে শিক্ষা ভবনে।    বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026