1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে শ্রীলঙ্কায় বিক্ষোভ অব্যাহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ১৭২ বার দেখা হয়েছে

প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসের পদত্যাগ দাবিতে রাজধানী কলম্বোতে অব্যাহতভাবে বিক্ষোভ করছেন হাজার হাজার শ্রীলঙ্কান। তারা বলছেন, প্রেসিডেন্ট অথবা তার পরিবারের কেউই দেশকে গভীর অর্থনৈতিক সঙ্কট থেকে টেনে তুলতে সক্ষম হবেন, এটা বিশ্বাস করেন না। শনিবার কলম্বোর ওয়াটারফ্রন্ট গ্যালে ফেস গ্রিনের সামনে প্রথমবারের মতো সমবেত হন ছাত্র, শিক্ষক, আইনজীবী, অভিনেতা ও ভাস্কররা। তারা একসঙ্গে স্লোগান দেন ‘ম্যাডম্যান গোটা’ এবং ‘গো হোম গোটা’। প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসের ডাকনাম ‘গোটা’ ব্যবহার করে তারা এ স্লোগান দেন।

এ সময় তারা শ্রীলঙ্কার পতাকা উড়িয়েছেন। সিনহলিজ ও ইংরেজিতে হাতে লেখা প্লাকার্ড প্রদর্শন করেছেন। এতে যে বার্তা দেয়া হয় তা হলো ‘নো মোর করাপটেড পলিটিসিয়ান’ ‘সেভ শ্রীলঙ্কা ফ্রম রাজাপাকসে ফ্যামিলি’।

২৯ বছর বয়সী বুদ্ধি করুণাত্নে বলেছেন, এটা হলো জীবন-মৃত্যুর মধ্যে একটিকে বেছে নেয়ার মুহূর্ত। প্রথমবারের মতো সব রাজনৈতিক ও সামাজিক বিশ্বাসের মানুষ একত্রিত হয়েছেন। আপোস নয় এমন দাবিতে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করবেন। তারা চাইছেন তিনি জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026