1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হলে ভারতকে চরম মূল্য দিতে হবে: যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ১৬২ বার দেখা হয়েছে

ইউক্রেনে আগ্রাসন চালানোর পরও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখায় ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা ব্রিয়ান ডিসে বলেন, চলমান পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রাখায় যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার দেশটিকে সতর্ক করেছে।

হোয়াইট হাউস ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক ব্রিয়ান সাংবাদিকদের বলেন, ‘ভারত সরকারের কাছে আমাদের স্পষ্ট বার্তা—রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক তৈরির উদ্যোগ নিলে দেশটিকে চরম মূল্য দিতে হবে এবং এর ফলাফল হবে দীর্ঘমেয়াদী।’

তিনি আরও বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে চীন ও ভারতের কিছু কিছু সিদ্ধান্তে আমরা অসন্তুষ্ট হয়েছি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার দলিপ সিংয়ের ভারত সফরের পর যুক্তরাষ্ট্র দেশটিকে এমন সতর্কবার্তা জানালো।

দলিপ সিংয়ের সফর শেষে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি গণমাধ্যমকে বলেন, দলিপ সিং ভারতকে যা বলেছেন তা হলো, তারা যদি রাশিয়া থেকে জ্বালানি ও অন্যান্য পণ্য কেনার পরিমাণ বাড়িয়ে দেয় তাহলে তা দিল্লির স্বার্থের পরিপন্থী হতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026