1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

ভারতের অবস্থাও হতে পারে শ্রীলঙ্কার মতো!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ১৮৯ বার দেখা হয়েছে

অনুদানের টাকার লাগাম না টানতে পারলে ভারতের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে বলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করেছেন সচিবরা।
গতকাল সোমবার (৪ এপ্রিল) দ্য ইকনমিক টাইমস জানিয়েছে, গত শনিবার মোদির সঙ্গে কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকজন উচ্চপদস্থ সচিব প্রায় চার ঘণ্টা বৈঠক করেন। ওই বৈঠকে তারা মোদিকে সতর্ক করে বলেন, ভারতের বেশ কয়েকটি রাজ্যের প্রতিশ্রুতি ও পরিকল্পনাগুলো অর্থনৈতিকভাবে টেকসই নয়। তাদের রাজনৈতিক চাহিদার সঙ্গে আর্থিক সক্ষমতার ভারসাম্য থাকা দরকার ছিল। কয়েকটি রাজ্যের আর্থিক অবস্থা খুবই বিপজ্জনক এবং কেন্দ্রের অংশ না হলে, তারা এতদিনে ভেঙে পড়ত।
যেসব রাজ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সেগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, দিল্লি, তেলাঙ্গানা, অন্ধ্র প্রদেশের নাম রয়েছে।
সচিবরা আরও বলেন, কয়েকটি রাজনৈতিক দল মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিচ্ছে। এতে রাষ্ট্রীয় কোষাগারে চাপ বাড়ছে। এ ধরনের সিদ্ধান্তে স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে ব্যয় বাড়ানোর সুযোগ কমছে।
বিজেপিও সাম্প্রতিক নির্বাচনের সময় উত্তর প্রদেশ ও গোয়ার ভোটারদের জন্য বিনামূল্যে এলপিজি সংযোগসহ বিভিন্ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া ছত্তিশগড়-রাজস্থানের মতো রাজ্যগুলো পুরোনো পেনশন ব্যবস্থায় ফিরে যাওয়ার প্রভাব নিয়েও কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের দুশ্চিন্তা রয়েছে। সচিবরা মোদির কাছে দারিদ্র্য দূর করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026