1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

শ্রীলঙ্কায় সংসদ অধিবেশন শুরু, বাইরে জনতার বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ১৯৮ বার দেখা হয়েছে

অর্থনৈতিকভাবে কার্যত অচল হয়ে পড়েছে শ্রীলঙ্কা। এমন অবস্থায় দেশটিতে প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (৫ এপ্রিল) স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়েছে। লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে সংসদের বাইরে সাধারণ জনতার বিক্ষোভ অব্যাহত রয়েছে। বাইরে বিক্ষোভ মিছিল চলমাণ থাকায় সংসদের বিপরীত দিকের একটি লেন বন্ধ করে দেওয়া হয়েছে।

 

শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। তবে প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে পদত্যাগ করবেন না জানিয়ে বলেন, মঙ্গলবার (৫ এপ্রিল) সংসদ অধিবেশনে কোনো দল যদি ১১৩টি সিটের সমর্থন পায় তখনই ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত তিনি।

দেশটিতে গ্যাস, পানি ও বিদ্যুতের তীব্র সংকট ও জনগণের বিক্ষোভের মধ্যে মঙ্গলবার (৫ এপ্রিল) প্রথমবারের মতো সংসদ আহ্বান করা হচ্ছে এবং কোন দল ১১৩টি বা তার বেশি আসন ধরে রাখে তা দেখার জন্য একটি ভোট নেওয়া হবে।

যদিও এখনো গোটাবায়ে রাজাপাকসে ১১৩টি সিট ধরে রাখার তৎপরতা চালাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে গোটাবায়ের দল এবং মাহিন্দা রাজাপাকসেও প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকতে পারবেন।

তবে সরকার যদি তার সংখ্যাগরিষ্ঠতা দেখাতে ব্যর্থ হয় তাহলে নতুন প্রধানমন্ত্রী কে হবেন তার জন্য স্পিকারের কাছে একটি প্রস্তাব দেওয়া হবে এবং প্রেসিডেন্ট রাজাপাকসে যেমন সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক সেভাবে সরকার নতুন দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026