1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে আজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ১৫৬ বার দেখা হয়েছে

রক্ষণাবেক্ষণের কারণে বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দেখা দেওয়া গ্যাস সংকট মঙ্গলবার (৫ এপ্রিল) কেটে যাবে বলে আশা করা হচ্ছে। সোমবার রাতেই বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিবিয়ানা গ্যাসক্ষেত্রটির দায়িত্বে থাকা মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন এ কথা জানায়।

শেভরন থেকে জানানো হয়, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করা ছয়টি কূপের মধ্যে তিনটিই সোমবার সন্ধ্যায় চালু করা হয়েছে। বাকি তিনটি মঙ্গলবার চালু হবে।

শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান জানান, ছয়টি কূপ রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এর মধ্যে (সোমবার) সন্ধ্যায় তিনটি কূপ রক্ষণাবেক্ষণ শেষে চালু করা হয়েছে। বাকি তিনটা মঙ্গলবারের মধ্যে চালু হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026