1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

‘বিদেশি ষড়যন্ত্রে’ জড়িত কূটনীতিকের নাম জানালেন ইমরান খান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৩৭ বার দেখা হয়েছে

পাকিস্তানের রাজনীতিতে এখন উত্তাল অবস্থা বিরাজ করছে। গতকাল রোববারই ভেঙে দেওয়া হয়েছে সংসদ। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বেশ কিছুদিন ধরেই বলে আসছিলেন তার সরকার পতন ঘটানোর জন্য বিদেশি ষড়যন্ত্রের কথা। এর আগে একবার তিনি মুখ ফসকে যুক্তরাষ্ট্রের নামও বলে ফেলেন। কিন্তু এবার তিনি এই ‘বিদেশি ষড়যন্ত্রে’ জড়িত মার্কিন কূটনীতিকের নাম সরাসরি জানালেন। আজ সোমবার পাকিস্তানের দ্য ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

রোববার ইমরান দাবি করেন, যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনীতিক ডোনাল্ড লু সেই ব্যক্তি, যিনি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত।

গতকাল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতাদের এক বৈঠকে ইমরান বলেন, বিরোধীদের দিয়ে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনে সরকার পতনের লক্ষ্যে যে বিদেশি ষড়যন্ত্র হয়েছিল, তাতে জড়িত ছিলেন ডোনাল্ড লু।

ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব গতকাল দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি নাকচ করে দেন। তারপরই পিটিআই নেতাদের সঙ্গে বৈঠক করেন ইমরান।

ইমরানের সুপারিশে গতকালই পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। আগামী ৯০ দিনের মধ্যে দেশটিতে নতুন নির্বাচন হতে হবে।

ইমরান জানান, পাকিস্তানের রাষ্ট্রদূতের মাধ্যমে ইসলামাবাদকে হুমকির বার্তা দিয়েছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদের সঙ্গে বৈঠক করেছিলেন ডোনাল্ড লু। তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ডোনাল্ড লু সতর্ক করে আসাদ মজিদকে বলেছিলেন, পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ইমরান টিকে গেলে তার প্রভাব দেখা যেতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026