1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে অন্তত ৬ জন নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ১৬৭ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টো শহরে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এতে অন্তত ছয় জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন।
নগরীর পুলিশ প্রধান ক্যাথি লেস্টার সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় শনিবার রাত দুইটার দিকে নগরীর মূল কেন্দ্রে বড়ো ধরনের গোলাগুলি শুরু হয়।
তিনি বলেন, কর্মকর্তা এবং আশেপাশের টহলরত পুলিশ সদস্যরা আওয়াজ শুনতে পায় এবং দেখে লোকজন ভয়ে দৌড়াদৌড়ি করছে। তারা ঘটনাস্থলে পৌঁছে বড়ো আকারের ভীড় এবং গুলিতে হতাহতদের দেখতে পান।
ঘটনাস্থলেই ছয়জনকে মৃত ঘোষণা করা হয়। এদের মধ্যে তিনজন নারী এবং তিনজন পুরুষ। এরা সকলেই প্রাপ্তবয়স্ক।
লাস্টার বলেন, আরো ১২ জন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রোববার সকালে এক সংবাদ সম্মেলনে স্যাক্রামেন্টো মেয়র ডারেল স্টেইনবার্গ হাসপাতালে চিকিৎসারত আহতদের কারো কারো অবস্থা গুরুতর বলে বর্ণনা করেন।
তিনি বলেন, মর্মান্তিক এ ঘটনা বর্ণনার জন্য সঠিক শব্দ খুঁজে পাওয়া কঠিন।
তিনি এই বন্দুক সহিংসতাকে যুক্তরাষ্ট্রের জন্য সংকট হিসেবে বর্ণনা করেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রায়শই বন্দুক সহিংসতার ঘটনা ঘটে। দেশটিতে ২০২০ সালে দুই কোটি ৩০ লাখেরও বেশি বন্দুক বিক্রি হয়েছে, যা রেকর্ড সৃষ্টিকারী।
দেশটির ৩০ শতাংশ প্রাপ্ত বয়স্ক লোকের প্রত্যেকের কাছে অন্তত একটি করে আগ্নেয়াস্ত্র রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026