1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ১৭০ বার দেখা হয়েছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে সাড়া দিয়ে সংসদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। ইমরান খানের বিশেষ সহকারী শাহবাজ গিলের টুইটের বরাতে এমন খবরই দিয়েছে পাকিস্তানী সংবাদমাধ্যম জিও নিউজ।

পাকিস্তানের শক্তিশালী গণমাধ্যম ডনের প্রতিবেদন বলা হয়েছে, ইমরানের পরামর্শে সাড়া দিয়ে প্রেসিডেন্ট আরিফ আলভি সংবিধানের ৫৮ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে দিয়েছেন।

এর আগে ডন জানিয়েছিল, ইমরান খান বর্তমান সংসদ ভেঙে দিতে প্রেসিডেন্ট আরিফ আলভিকে পরামর্শ দিয়েছেন। প্রতিবেদনে বলা হয় ইমরান খানের দাবি, তিনি আরও অনেকের কাছ থেকে বার্তা পেয়েছেন যারা জাতির সামনে হতে যাওয়া বিশ্বাসঘাতকতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তিনি বলেন, ‘আমি বলতে চাই, ঘাবড়াবেন না। আল্লাহ পাকিস্তানকে দেখছেন।’
এসময় লিখিতভাবে সংসদ ভেঙে দেওয়ার বিষয়টি প্রেসিডেন্টকে জানানোর কথা বলেছেন ইমরান। তিনি বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সবকিছুই জনগণের কাছে যাওয়া উচিত। নির্বাচন হবে, জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে চান।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তার শিরোনামে বলেছে, ‘তাকে সরাতে চাওয়ার মুখেই নতুন নির্বাচন চাইলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।’ খবরে বলা হয় ইমরান খান প্রেসিডেন্টের প্রতি পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোট নাকচ করে দিয়েছে পাকিস্তানের পার্লামেন্ট।

 

সূত্র: জিও নিউজ, ডন, বিবিসি, আল জাজিরা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026