1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

বুচার রাস্তা ছেয়ে গেছে লাশে, ২৮০ জনকে গণকবর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ১৬৮ বার দেখা হয়েছে

রুশ বাহিনীর কাছ থেকে রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নেওয়ার পর আশপাশের এলাকায় পড়ে থাকা শত শত লাশ গণকবর দিয়েছে ইউক্রেনের বাহিনী। কিয়েভের নিকটবর্তী কমিউটার শহর বুচায় এ গণকবর দেওয়া হয় বলে এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।

বুচার মেয়র আনাতোলি ফেডোরুক বার্তা সংস্থা এএফপিকে শনিবার ফোনে বলেছেন, ‘আমরা ইতিমধ্যেই ২৮০ জনকে গণকবর দিয়েছি।‘ তিনি বলেছেন, ব্যাপকভাবে বিধ্বস্ত হওয়ায় বুচার রাস্তা লাশে ছেয়ে গেছে।

ফেডোরুক আরও বলেন, এই মানুষগুলোকে মাথার পেছনে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও পুরুষ উভয় রয়েছেন। ১৪ বছরের এক শিশুও রয়েছে তাদের মধ্যে।

তিনি নিজেই বুচার রাস্তায় অন্তত ২২ জনের লাশ পড়ে থাকতে দেখেছেন বলে আল জাজিরাকে নিশ্চিত করেছেন মেয়র। আতঙ্কের কারণে এখনো সবগুলো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে তিনি জানিয়েছেন।

ফেডোরুক দাবি করেন, রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে এসব মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। মূলত তার শহরে বেসামরিক লোকদের ওপর গণহত্যা চালানো হয়েছে বলে উল্লেখ করেন এই মেয়র।

এদিকে, রাজধানী কিয়েভের আশপাশের এলাকাগুলো রুশ সেনাদের কাছ থেকে পুনরায় নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার হামলা শুরুর পর শনিবার এই প্রথম কিয়েভ ও এর পার্শ্ববর্তী অঞ্চল পুরো নিয়ন্ত্রণে নেওয়ার দাবি উঠল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026