1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ শান্তিরক্ষী নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ১৭০ বার দেখা হয়েছে

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে এক মিশনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে গতকাল মঙ্গলবার ৮ জন শান্তিরক্ষী সেনা নিহত হয়েছেন। নিহতরা সবাই দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ছিলেন। কঙ্গোর পূর্বাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত ও প্রাণহানির এই ঘটনা ঘটে। ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

জানা গেছে, বিদ্রোহীদের সঙ্গে লড়াই চলাকালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মনুস্কো নামে শান্তিরক্ষার এই মিশনে নিহত সেনাদের মধ্যে ৬ জন পাকিস্তানি এবং বাকি ২ জন রাশিয়া ও সার্বিয়ার শান্তিরক্ষী। শান্তিরক্ষীদের মৃতদেহ উদ্ধার করে গোমায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘ।

এদিকে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আটজনের সবাই মারা গেছেন। একইসঙ্গে নিহত পাইলট ও ক্রুদের নামও প্রকাশ করেছে তারা। পাকিস্তান ২০১১ সাল থেকে কঙ্গোতে জাতিসংঘ মিশনে একটি বিমান চলাচল ইউনিট মোতায়েন রেখেছে বলেও জানানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026