1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

সংসদ অধিবেশন বসছে আজ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ১৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন আজ সোমবার বিকেল ৫টায় বসবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব উত্থাপন করা হবে। এ ছাড়া আলোচিত গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২ এবং পেমেন্ট অ্যান্ড সেটলমেন্টস বিল-২০২২ সংসদে উত্থাপিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৯ মার্চ সংসদ অধিবেশন আহ্বান করেন।

 

এটি ২০২২ সালের দ্বিতীয় অধিবেশন। এ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। এরপর শুরু হবে বাজেট অধিবেশন। অধিবেশনকে কেন্দ্র করে সংসদ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সভা-সমাবেশ। অংশগ্রহণকারী সংসদ সদস্যদের (এমপি) করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারাও করোনা পরীক্ষা করে সংসদে প্রবেশ করতে পারবেন।

নিয়ম অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদের ১৬তম এবং বছরের প্রথম অর্থাৎ শীতকালীন অধিবেশন শেষ হয়। করোনা শুরুর পর সংসদ অধিবেশনে সাংবাদিকদের প্রবেশ বন্ধ ছিল। আসন্ন অধিবেশন থেকে করোনা পরিস্থিতি বিবেচনায় সংসদে উপস্থিত হয়ে সাংবাদিকরা সংবাদ সংগ্রহের সুযোগ পেতে পারেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026