1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ-তাজিকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ: সরাসরি বিমান চলাচল ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর তাগিদ জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

নিজেদের অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে জানিয়েছে রাশিয়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১৮৬ বার দেখা হয়েছে

আল জাজিরা জানায়, মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন কি না- এমন প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন।

পেসকভ আরও বলেন, আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা সকলের জন্য উন্মুক্ত। সেখানে কখন বা কোনো পরিস্থিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে সে সমস্ত বিষয়ও উল্লেখ করা আছে।

‘‘তাই কোনো পরিস্থিতি যদি তাদের দেশের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়; তবে সেই নিয়ম অনুসারে তা ব্যবহার করা যেতে পারে।’’

পুতিন গত মাসে রাশিয়ার পারমাণবিক বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত ১৪ মার্চ বলেছিলেন, পরমাণু সংঘাতের সম্ভাবনা, যা একসময় কল্পনাও করা যেত না, এখন তা সম্ভব হতে যাচ্ছে।

পেসকভ সাক্ষাৎকারে আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ তাদের পূর্ব পরিকল্পনা এবং আগে থেকে নির্ধারিত উদ্দেশ্য অনুসারে চলছে।

পুতিনের ইউক্রেনে রাসায়নিক ও জৈবিক অস্ত্র ব্যবহার করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর তাদের এই কৌশলকে ক্রমবর্ধমান ‘নিষ্ঠুর’ আচরণ হিসাবে বর্ণনা করার পরেই পেসকভ এই মন্তব্য করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026