1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ-তাজিকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ: সরাসরি বিমান চলাচল ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর তাগিদ জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাশিয়ার তেল-গ্যাস ছাড়া আন্তর্জাতিক বাজার ধসে পড়বে: মস্কোর হুঁশিয়ারি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১৯৪ বার দেখা হয়েছে

 

রাশিয়া তেল এবং গ্যাস ছাড়া আন্তর্জাতিক বাজার বসে পড়বে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপের পর এই হুঁশিয়ারি উচ্চারণ করলো রাশিয়া।

দেশটির উপ প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক গতকাল (বুধবার), যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে রাশিয়ার হাইড্রোকার্বন ছাড়া আন্তর্জাতিক তেল ও গ্যাসের বাজার ধসে পড়বে। নোভাক রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমায় আরো বলেন, মার্কিন চাপের মুখে নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইনের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ইউরোপীয় ইউনিয়ন এরইমধ্যে বাড়তি দামের মুখে পড়েছে। এছাড়া জ্বালানি পণ্যের ঘাটতি দেখা দিয়েছে। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেলের ঘাটতি সৃষ্টি হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর মার্কিন চাপের মুখে নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইন প্রকল্প স্থগিত করে জার্মানি। আলেকজান্ডার নোভাক এসব নিষেধাজ্ঞাকে সম্পূর্ণ অযৌক্তিক উল্লেখ করে বলেন, ইউরোপের ভোক্তারা এরইমধ্যে জ্বালানি পণ্যের বাড়তি দামের মুখে পড়েছে। ইউরোপের জনগণ জ্বালানি ঘাটতিতে পড়বে বলে রাশিয়ার উপ প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

তিনি সরাসরি বলেন, রাশিয়ার তেল ও গ্যাসের ওপর যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ৩০০ ডলারে পৌঁছাতে পারে।

সূত্র: পার্সটুডে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026