1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

মন্দা কাটিয়ে উন্নতির দিকে পুঁজিবাজার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
  • ২৬০ বার দেখা হয়েছে

DESH MEDIA NEWS:

অনেকদিনের মন্দা কাটিয়ে উন্নতির দিকে পুঁজিবাজার। এখন সূচকের সঙ্গে লেনদেনও বাড়ছে বাজারে। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে।

এর আগে গত বছরের ২৮ নভেম্বর ডিএসইতে ৮১৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিকে আজ ডিএসইতে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে ৭১০ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৯ কোটি ৪৪ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৬৯১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৮টি কম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৮৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কম্পানির শেয়ারের দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৯ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৬০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৫ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৫ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ১০১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ারের দর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026