1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিরিরবন্দরে পোকা দমনে পার্চিং উৎসব অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
  • ২১৬ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুর চিরিরবন্দরে বোরো আবাদে ফসলের ক্ষতিকর পোকা দমনে কৃষকদের উদ্বুদ্ধ করতে পার্চিং উৎসব করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নে এ উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নে প্রায় দুই কিলোমিটার এলাকায় আবাদ করা বোরো ধানের ক্ষেতে শত শত কিষান-কিষানি বাঁশ ও গাছের খুঁটি পুঁতে উৎসব পালন করে।
এ সময় দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ তৌহিদুল ইকবাল এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মো: মাহমুদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি বিশেষজ্ঞ (আইএফডিসি) ডা: শাহারুখ আহম্মেদ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, মৃত্তিকা বিজ্ঞানী মো: মাইনুল আহাসান,সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) ফিল্ড কো-অর্ডিনেটর আবু জাফর মুহম্মদ নূর নবী,উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফণি ভুষণ রায় প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্চিং হচ্ছে ফসলি জমিতে লম্বা খুঁটি বা বাঁশ পুঁতে রাখা, যাতে এসব খুঁটিতে সহজে পাখি বসতে পারে। এতে ফসলের ক্ষতিকর পোকা খেতে পাখির সুবিধা হয়, সঙ্গে জৈবিকভাবে পোকা দমন হয়। ফলে বালাইনাশক ব্যবহার করতে হয় না। পরিবেশের ভারসাম্য নষ্ট হয় না। এভাবে জমিতে স্থাপন করা খুঁটি বা ধৈঞ্চার গাছ লাগিয়ে পাখির বসার ব্যবস্থা করে দেওয়াই হচ্ছে পার্চিং। পার্চিং পদ্ধতিতে ধানের জমিতে পোকা দমন এরই মধ্যে চিরিরবন্দর উপজেলায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026