1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিরিরবন্দরে ৩২ ধারা প্রত্যাহারের দাবীতে সমাবেশ ও স্বারকলিপি প্রদান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮
  • ২১৩ বার দেখা হয়েছে

মোহাম্মদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
সত্য ও অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করা চলবে না” শীর্ষক স্লোগানকে সামনে রেখে রোববার সকালে চিরিরবন্দর অনলাইন প্রেসক্লাব আয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩২ ধারা প্রত্যাহারের দাবিতে স্বারকলিপি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র সাংবাদিক দেলোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান, সভাপতি মোহাম্মদ মানিক হোসেন, সিনিয়র সহ-সভাপতি আসলাম আলী আঙুর,সাধারণ সম্পাদক মাহাফুজুল ইসলাম আসাদ, যুগ্ম সম্পাদক লোকমান হোসেন,কোষাদক্ষ সোহাগ গাজী । এ সময় বক্তারা ৩২ ধারা প্রত্যাহারের জোর দাবি জানিয়ে গুরূত্বপূর্ন বক্তব্য রাখেন। ডিজিটাল নিরাপত্তা আইনকে সাংবাদিকতার পরিপন্থী আইন উল্লেখ করে বলেন, ‘৩২ ধারা পাস হলে অনুসন্ধানী সাংবাদিকতা মারাত্মকভাবে বাধার সম্মুখীন হবে। দুর্নীতিতে ছেয়ে যাবে দেশ। এর আগে ৫৭ ধারার অপব্যবহারে দেশ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই আমরা আর ৩২ ধারা দেখতে চাই না।’ বক্তারা এ সময় ৩২ ধারার তীব্র নিন্দা জ্ঞাপন করে এ আইন বাতিলের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এরপর চিরিরবন্দর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ৩২ ধারা প্রত্যাহারের দাবিতে চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেজবাউল করিম বরাবর স্বারকলিপি প্রদান করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026