1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসনে ক্রাশ প্রোগ্রাম গ্রহণের আশ্বাস উয়ারী-বটেশ্বর নিয়ে স্মারক ডাকটিকিট প্রকাশ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মৃতি রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমানোর পরিকল্পনা সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএপিবি প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরের আমন্ত্রণ, আমন্ত্রণপত্র হস্তান্তর জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার

হাফ ভাড়াসহ বিভিন্ন দাবি মেনে নিল রাইদা, আটক বাসগুলো ছেড়ে দিল শিক্ষার্থীরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২১০ বার দেখা হয়েছে

হাফ ভাড়াসহ বিভিন্ন দাবি মেনে নেয়ার আশ্বাসে রাজধানীর রামপুরায় আটক রাইদা বাস গুলো ছেড়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে সোমবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে রামপুরায় বিটিভি ভবনের সামনে এক শিক্ষার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠে রাইদা পরিবহনের বিরুদ্ধে। এ ঘটনায় ওই পরিবহনের প্রায় ৫০টি বাস আটকে রাখেন শিক্ষার্থীরা।

এতে ওই সড়ক দিয়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। যে শিক্ষার্থীকে হেনেস্তা করা হয়েছে তিনি ঢাকা ইমপিরিয়াল কলেজের ছাত্র বলে জানা গেছে।

 

এ ঘটনায় বিকালে রামপুরা থানায় সমঝোতার জন্য উভয়পক্ষকে ডেকে নেওয়া হয়। বৈঠকে হাফ ভাড়াসহ বিভিন্ন দাবি মেনে নেয়ার আশ্বাস দেয় রাইদা পরিবহন। এতে শিক্ষার্থীরা আটক রাইদা বাস গুলো ছেড়ে দিয়েছেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাইদা পরিবহনের একটি বাস যখন বিটিভি ভবনের সামনে আসে, তখন বাসে থাকা এক শিক্ষার্থী চেকারকে হাফ ভাড়া নেওয়ার কথা বলেন। চেকার তা নিতে অস্বীকৃতি জানান। এ সময় ওই শিক্ষার্থীকে বাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়। ওই শিক্ষার্থী তার আশপাশের বন্ধুদের ফোন দিয়ে বিষয়টি জানালে বেশ কয়েকজন শিক্ষার্থী এসে রাইদা পরিবহনের ৫০টি বাস আটকে দেন সড়কে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026