1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিরিরবন্দরে সরকারি খাস জমির উপর খেলার মাঠ দখলের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ২১৮ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের চিরিরবন্দরেপুরনো একটি খেলার মাঠ স্থানীয় ভূমিদস্যুরা অবৈধভাবে দখল করেছে বলে এলাকাবাসীক্ষুব্ধ হয়ে ওই দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেউপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরঅভিযোগ করেছে। উপজেলার পুনট্রি ইউনিয়নের খামার কৃষ্ণপুর এলাকায় ভেলামতি নদীর পারে অবস্থিত ২৫০ শতক জমির উপর মাঠ দখলের কারণে এখানকার শিশু, কিশোর খেলাধুলা করতে পারছে না।
স্থানীয়রা জানান,পুনট্রি ইউনিয়নের খামার কৃষ্ণপুর মৌজার খতিয়ান নং- ০১, দাগ নং- ৫০২-৫০৩ পরিমান ২৫০ শতাংশ পতিত সম্পত্তি ভেলামতি নদীর উপর উঁচু চরে এই খেলার মাঠ রয়েছে। এ মাঠটি ভেলামতি নদীর চরে এক যুগের বেশী সময় ধরেএখানকার বসবাসরত চকমুসা, স্বরশ্বতীরপুর, সাহাপুর গ্রামের অধিকাংশ শিশু কিশোরাসহ বড়দের খেলাধুলায় এলাকায় এ মাঠটি ব্যবহৃত হয়ে আসছে। এ খেলার মাঠ ছাড়া ওই এলাকায় বিকল্প খেলার মাঠও নেই। কাগজপত্রে এ মাঠটি এককভাবে কোনো ব্যাক্তি বা গোষ্ঠীর নয়। এটি ভেলামতি নদীর উঁচু চরেরজমি যা সরকারি খাস জমি ওসর্ব সাধারণের সম্পত্তি। এ মাঠটি জবর-দখলের পর থেকেছেলেরাখেলাধুলা করতে পারছে না। এতে করে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। ছেলেরা খেলাধুলা ছেড়ে নেশায় আশক্তহচ্ছে । তাই এ মাঠটি দখলমুক্ত করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, আমতলী চকমুসা এলাকার দুলাল হোসেন দুলু, নজরুল ইসলাম,বাবলু হোসেন,সুরুজ্জামান,জয়নাল হোসেন,মোবা উদ্দিন,আবু সালামখেলার মাঠ জবরদখল করে আমের গাছের চারা রোপন ও গমের চাষ করেছে। এলাকাবাসী প্রতিবাদ করতে গেলে ভূমিদস্যুরা হুমকি-ধামকি দেয়। এতে করে কেউ প্রতিবাদ করার সাহস পায় না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: গোলাম রব্বানী বলেন, খোলার মাঠ দখলের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026