1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিরিরবন্দরে আগাম জাতের রোপা আমন ধান পাকতে শুরু: কৃষকের মুখে হাসি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ২১৫ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
বন্যা পরবর্তী সময়ে দিনাজপুর চিরিরবন্দরে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত ঘুড়ে দাড়িয়ে বর্তমানে হাইব্রিড ও আগাম জাতের রোপা আমন ধান ইতোমধ্যে পাকতে শুরু করেছে। আর ক’দিন পরেই ধান কাটতে শুরু করবে কৃষকেরা। অভাবের সময় ঘরে তোলা যায় এমন আগাম ও স্বল্পমেয়াদী ধানের জাতের চাষাবাদ চিরিরবন্দরে ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। উপজেলার বিস্তীর্ণ মাঠ এখন দেখে বোঝার উপায় নেই যে সম্প্রতি স্বরণ কালের ভয়াভহ বন্যায় ধানক্ষেত ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছিল।
উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগ সূত্রে জানা গেছে ,চিরিরবন্দরে এবার ধানের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। আর এই ফলনের যাতে অনাকাঙ্খিত পোকা ও কোন ধরনের রোগবলাই ক্ষতি করতে না পারে এজন্য নেয়া হয়েছে কৃষি অফিসের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ। ব্লক পর্যায়ের সকল উপ-সহকারীদের সার্বক্ষণিক ব্লক পরিদর্শন। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করাসহ পাশাপাশি চলছে বিভিন্ন ধরনের উঠান বৈঠক,দলীয় আলোচনা,জনসচেতনতা মূলক সভা,লিফলেট বিতরণ,আলোকফাঁদ স্থাপন,ভিডিও প্রদর্শনী,অতন্ত্র জরিপসহ বিভিন্ন উদ্যোগ। এছাড়াও বাদামী গাছে ফড়িং কারেন্ট পোকাসহ অন্যান্য পোকা যাতে আক্রমন করতে না পারে এজন্য নিয়মিত মাঠ পরিদর্শণ করছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।
সাতনালা গ্রামের আর্দশ কৃষক রফিকুল ইসলাম জানান, স্বল্প মেয়াদী ও আগাম জাতের ধানচাষে প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে যেমন তীব্র অভাবের সময় ঘরে ফসল উঠে, তেমনি কৃষি শ্রমিকদেরও কর্মসংস্থান সৃষ্টি হয়। ধান কাটার পর ওই জমিতে আলুসহ পরবর্তীতে রবি শস্য আগাম চাষ করা যায়।
উপজেলা কৃষি অফিসার মো: মাহমুদুল হাসান জানান, বর্ন্যা পরবর্তী সময় কাটিয়ে আগাম জাতের রোপা আমন ধানের চাষ খুবই ভাল হয়েছে। এ ধানের চাষাবাদ করে মঙ্গার সময়টিতে ধান ঘরে তুলে একই জমিতে রবি ফসলেরও চাষ করতে পারবে। এতে কৃষকরা ভালই লাভবান হবে এবং কার্তিকের মঙ্গা দূর হবে। ইতোমধ্যে ধানের শীষ বের হয়েউপজেলার সর্বত্রই এ ধান পাকতে শুরু করেছে। আর ক’দিন পরেই ধান কাটতে শুরু করবে কৃষকেরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026