1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কামরাঙ্গীরচরে ঝুকিপূর্ণ শিশুশ্রম নিরসনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ২১৯ বার দেখা হয়েছে

ঢাকার কামরাঙ্গীচরে ইসলামিক রিলিফ বাংলাদেশের আয়োজনে গতকাল বুধবার ২৭ সেপ্টেম্বর’১৭ই তারিখে কামরাঙ্গারীরচর আশ্রাফাবাদ উচ্চ বিদ্যালয় হল রুমে ঝুকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড এর সম্মানীত কাউন্সিলর হাজী মোঃ সাইদুল ইসলাম (মাদবর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কামরাঙ্গীচর থানার ওসি মোঃ শাহিন ফকির এবং আশ্রাফাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। সভায় মূল বিষয়ের ওপর আলোকপাত করেন ইসলামিক রিলিফ, বাংলাদেশের প্রোগ্রাম কোওর্ডিনেটর জনাব খাবিরূল হক কামাল। মূল বক্তবে তিনি ইসলামিক রিলিফ বাংলাদেশের কার্যক্রম তুলে ধরে বলেন, বাংলাদেশকে শিশুশ্রম মুক্ত করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। তিনি আরো বলেন, এ প্রকল্পের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত শিশুদেরকে কাজ থেকে সরিয়ে এনে শিক্ষার মুলধারায় নিয়ে আসা, শিশুশ্রম নির্ভর পরিবার সমূহকে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা এবং সরকার ও স্থানীয় সংস্থা সমূহের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সরকারের শিশুশ্রম নিরসন পরিকল্পণা বাস্তবায়নকে গতিশীল করা এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
প্রকল্প অফিসার জনাব শেখ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্কুল শিক্ষক, বাংকের কর্মকর্তা, কারখানার মালিক, শিশুশ্রমিক ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026