1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিরিরবন্দরে আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৭ এর উদ্ধোধন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৩৬ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুর চিরিরবন্দরে আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৭ এর উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথী উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী অনুষ্ঠানের উদ্ধোধন ঘোষনা করেন।এ সময় প্রধান অতিথী মো: গোলাম রব্বানী তার স্বাগত বক্তব্যে তিনি বলেন, শুধু মুখস্থ কিংবা ফলাফল নিভর শিক্ষা নয় বরং গুণগত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠানে অংশগ্রহনের মধ্য দিয়ে যুগোপযোগী ও ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য নাগরিক এবং নৈতিকতা সম্পন্ন কাঙ্খিত মানুষ গড়ার লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করছে আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। এছাড়া তিনি প্রতি বছরের ন্যায় এবারো বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৭ আয়োজনে ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরনা ও উৎসাহিত করা ও ২০১৬ সালে জাতীয় পুরস্কার অর্জন করায় স্কুলের অধ্যক্ষ মো: মিজানুর রহমানকে ধন্যবাদ জানান।
এ সময় আমেনা-বাকি রেসিঃ মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক মো: সামসুল হক, অধ্যক্ষ মো: মিজানুর রহমানসহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাগণউপস্থিত ছিলেন । বিজ্ঞান অলিম্পিয়াড উদ্ধোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন,চিরিরবন্দর পাইলট স্কুল,চিরিরবন্দর বালিকা স্কুল,দারুল ফালা আলিম মাদ্রাসা, জগৎনাথ পুর উচ্চ বিদ্যালয়, ড্যাফডিল রেসিঃ স্কুল ও এ-জেট রেসিঃ স্কুলের ২৭০ জন ছাত্র-ছাত্রী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026