1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজশাহী মেডিকেল কলেজে শিশু আইসিইউ সংকট ও মৃত্যুর ঘটনা শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা ও নেতৃত্বের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার গুরুত্ব পানিসম্পদ মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে জোরদার মনোযোগের ঘোষণা রাজধানীতে স্কুল সময়ের যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা খুঁজতে নির্দেশ বিআইডব্লিউটিসিকে জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনা নুরজাহান খানম প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ-সৌদি বৈঠকে হজ ও উমরাহ সেবায় সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত বাংলাদেশ-ভুটান তথ্যপ্রযুক্তি সহযোগিতা জোরদারে আলোচনা আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক মেসি শুরুতেই খেলতে পারেন জাম্বিয়ার বিপক্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর বাজেট বৃদ্ধি, বকেয়া পরিশোধসহ অবকাঠামো ও সরঞ্জাম উন্নয়নে বরাদ্দ

চিরিরবন্দরে এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তার বিদায় অনুষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৮৩ বার দেখা হয়েছে

মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে এসিল্যান্ডসহ ৮ সরকারী কর্মকর্তার বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে চিরিরবন্দর অফিসার্স ক্লাবের আয়োজনে ক্লাব ভবনের মিলনায়তন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী কর্মকর্তার মধ্যে সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাশফাকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শহীদুজ্জামান, জুনিয়র কলসালটেন্ট সার্জারী মোহাম্মদ মনজুর মোর্শেদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কালাম, চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) মোঃ আরিফুল ইসলাম, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চিরিরবন্দর সাব জোনাল অফিসের এজিএম মোঃ আব্দুল আলিম, চিরিরবন্দর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী খালেদ আহমেদ চৌধুরী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চিরিরবন্দর শাখার দ্বিতীয় কর্মকর্তা আবু মোর্শেদ মুহাঃ মেহেদী বাশার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাঈদ আকন্দ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফরোজ জেসমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাঃ মর্তুজা আল মামুন। এসময় উপজেলার সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন চিরিরবন্দর পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা আনোয়ার হোসেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026