1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কক্সবাজারে ঢাকাগামী বাস থেকে ৯২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ যমুনার তীব্র ভাঙনে বিলীন হওয়ার ঝুঁকিতে দৌলতপুরের চরকালিকাপুর শুকুরিয়া দাখিল মাদ্রাসা যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু ফ্রান্সের কাছে হেরে মরক্কোর বিদায়: গ্যালারিতে কাঁদলেন নোরা ফাতেহি ইরানের সম্ভাব্য গুপ্তহত্যার হুমকি নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি: কঠোর ব্যবস্থার নির্দেশনা সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল: অপরিবর্তিত একাদশ ধরে রাখার ইঙ্গিত স্কালোনির যুক্তরাজ্যে ক্ষমতার শীর্ষে অ্যান্ডি বার্নহাম: কনটেস্টহীন জয়ের পথে নতুন লেবার নেতা তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের

হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৭২৪

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১৬৮ বার দেখা হয়েছে

ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতির পশ্চিমাঞ্চলে ৭. ২ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত বেড়ে ৭২৪ জনে দাঁড়িয়েছে। রবিবার বিকালে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা এই তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, ভূমিকম্পে ২,৮০০ মানুষ আহত হয়েছে। উদ্ধারকারীরা এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

গতকাল শনিবার স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে ৮টার দিকের ওই ভয়াবহ ভূমিকম্পে বহু গির্জা, হোটেল ও ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়।

শক্তিশালী এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী পোর্টা প্রিন্স থেকে প্রায় ১২৫ কিলোমিটার পশ্চিমে। উদ্ধারকর্মীরা শত শত মানুষকে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত উদ্ধার করেছেন এবং এখনো আহত মানুষদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কাজ চলছে।

দেশটির প্রধানমন্ত্রী হেনরি সারাদেশে এক মাসের জরুরি অবস্থা জারি করেন। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সামনে না আসা পর্যন্ত তিনি আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026