1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খানসামায় রেড ক্রিসেন্ট সোসাইটি ও গ্রামীণফোনের উদ্যোগে ত্রাণ বিতরণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ২০৮ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের খানসামায় বন্যার্তদের মাঝে বাংলাদেশ রড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট ও গ্রামীণফোনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে উপজেলার ভাবকী ও খামারপাড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দুই ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারে মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। ভাবকী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৫০টি পরিবার ও খামারপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১৫ কেজি করে চাল, ১ কেজি সুজি, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ও ১ লিটার করে সয়াবিন তেল প্রদান করা হয়।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান মো. বজলুল হক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য কামরুল হুদা হেলাল ও আজীবন সদস্য নুরনবী রবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন প্রমূখ। এ ছাড়াও ভাবকী ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, উপজেলা প্রেসক্লাব ও মফস্বল প্রেসক্লাব খানসামা শাখার সভাপতি ধীমান চন্দ্র দাস সহ সংশ্লিষ্ট ইউপি’র ওয়ার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026