1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

পেগাসাসের কারণে মুঠোফোন বদলালেন ফ্রান্সের প্রেসিডেন্ট

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৪২ বার দেখা হয়েছে

ইসরায়েলের স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে আড়ি পাতার ঘটনার পর নিজের মুঠোফোন ও ফোন নম্বর বদলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। পেগাসাস কেলেংকারি নিয়ে চলমান সংকটের মধ্যে এ পদক্ষেপকে ‘বাড়তি নিরাপত্তা’বলে উল্লেখ করেছে দেশটি।

স্থানীয় সময় বৃহস্পতিবার ( ২২ জুলাই) ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান। খবর রয়টার্সের।

এমানুয়েল মাখোঁসহ বিশ্বের অন্তত ১৪ জন রাষ্ট্র ও সরকারপ্রধানের ফোন নম্বর পেগাসাসের নজরদারির তালিকায় থাকার বিষয়টি সম্প্রতি সামনে আসে। তবে মাখোঁর ফোনে পেগাসাস ব্যবহার করে আড়ি পাতার অভিযোগ অস্বীকার করে পেগাসাসের নির্মাতা প্রতিষ্ঠান এনএসও গ্রুপ। বুধবার গ্রুপটি জানায় মাখোঁর ফোনে আড়ি পাতার ‘লক্ষ্য’তাদের ছিল না।

মুঠোফোন এবং ফোন নম্বর বদলানোর বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, মাখোঁ বেশ কয়েকটি ফোন নম্বর নিয়েছেন। এর মানে এই নয় যে তাঁর ওপর নজরদারি করা হচ্ছে। এটি শুধুই বাড়তি নিরাপত্তার জন্য করা হয়েছে।

প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষায় নিয়োজিতদের পেগাসাসের আড়ি পাতার ঘটনার বিষয়ে জানানো হয়েছে বলে উল্লেখ করেছেন ফ্রান্স সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আতাল।

পেগাসাসের মাধ্যমে বিশ্বের যে ১৪ জন রাষ্ট্র ও সরকারপ্রধানের ফোন আড়ি পাততে টার্গেট করা হয়, তাঁদের মধ্যে আছেন তিনজন বর্তমান প্রেসিডেন্ট, তিনজন বর্তমান প্রধানমন্ত্রী, সাতজন সাবেক প্রধানমন্ত্রী ও একজন বাদশাহ। বর্তমান তিন প্রেসিডেন্ট হলেন ফ্রান্সের এমানুয়েল মাখোঁ, দক্ষিণ আফ্রিকার রামাফোসা ও ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ। বর্তমান তিন প্রধানমন্ত্রীর মধ্যে ইমরান খান ছাড়াও আছেন মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি ও মরক্কোর প্রধানমন্ত্রী সাদ এদ্দিন আল ওসমানি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026